প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারের উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় অধ্যাপক নূর মোহাম্মদ বলেন, ‘দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে বর্তমান কাজের দক্ষতা ও সাফল্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান কাজে নিজেদের শতভাগ নিয়োজিত রাখতে হবে।‘
পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কিছু গঠনমূলক পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে—
নিয়মিত লেখালেখি করা।
প্রকৃতির কাছাকাছি যাওয়া বা প্রকৃতি উপভোগ করা।
গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সৃজনশীল ও মননশীল কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং একাডেমিক কার্যক্রমে মনোযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।