আসক্তি মানসিক স্বাস্থ্যকে ভয়ংকরভাবে নষ্ট করে

কর্মশালায় পরামর্শ দেন মনোরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেখলা সরকার।

প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন মনোরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মেখলা সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।

যেকোনো আসক্তি সাময়িক আনন্দ দিলেও তা মানসিক স্বাস্থ্যকে ভয়ংকরভাবে নষ্ট করে বলে মন্তব্য করেছেন মনোরোগবিশেষজ্ঞ মেখলা সরকার। শিক্ষার্থীদের মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে তিনটি সুনির্দিষ্ট কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। পরামর্শগুলো হলো:

ভাবনা থামানো: যে ভাবনা কষ্ট দিচ্ছে, তাৎক্ষণিক তা থামিয়ে দেওয়া।

শ্বাসপ্রশ্বাসের চর্চা: দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে তা ছেড়ে দেওয়া।

কাজে অবিচল থাকা: হাসিমুখেই নিজের কাজটি চালিয়ে যাওয়া।