ব্যর্থতার অজুহাত না দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে হবে

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারের উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ এবং ইউনিমেড ইউনিহেলথের চিকিৎসা বিভাগের মহাব্যবস্থাপক ওবায়দুর রেজা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ইউনিমেড ইউনিহেলথের চিকিৎসা বিভাগের মহাব্যবস্থাপক ওবায়দুর রেজা।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং ব্যর্থতার জন্য কখনো মানসিক অজুহাত দেওয়া যাবে না।’ এ সময় তিনি আরও পরামর্শ দেন যে, ‘মানসিক কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত প্রিয়জনদের সাহায্য নিতে হবে এবং প্রয়োজনে পেশাদার চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।’