প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সংকটের জবাবে অধ্যাপক ডা. মোহিত কামাল তিনি বলেন, ‘মনের স্বাস্থ্য ভালো না থাকলে দেহের স্বাস্থ্যও ভালো হবে না। টেকসই উন্নয়নের জন্যও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি।
শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা কাটিয়ে উঠতে তিনি কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন:
* পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করা।
* নেতিবাচক আবেগের চর্চা বাদ দেওয়া।
* ইতিবাচক আবেগ—মায়া, মমতা ও ভালোবাসার চর্চা করা।
সাফল্য অর্জনের পথ সম্পর্কে তিনি বলেন, ‘হঠাৎ করেই শীর্ষে চলে যাওয়া যায় না। সফল হতে হলে কষ্ট করতে হবে। প্রতিটি মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করে সময়ের নায়ক হয়ে উঠতে হবে।