ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ও মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক ডা. চিরঞ্জীব বিশ্বাস। উক্ত কর্মশালা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
কর্মশালায় কীভাবে মনের যত্ন নিতে হবে, আসক্তি দূর করার উপায়, এবং সুস্থ জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ ব্যাপারে ডা. ফারজানা রহমান বলেন, ‘সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য মনের যত্ন নেওয়া এবং বেঁচে থাকার আনন্দ খুঁজে নেওয়া জরুরি। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং মাদক ও ইন্টারনেট আসক্তির মতো বদভ্যাস থেকে দূরে থাকা সম্ভব।’
ডা. ফারজানা রহমান আরও জানান, বই পড়া, গান শোনা ও খেলাধুলা করার মতো ইতিবাচক কর্মকাণ্ড মানুষের মন ও শরীর উভয়ই ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।