প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ গত ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকক্ষে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল। সভায় পরামর্শ দেন সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মুহসিন বুশরা ও ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক রুবিনা হোসেন। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মুহসিনা বুশরা বলেন, ‘শরীরের মতোই মনের নিয়মিত যত্ন নেওয়া এবং মনের অসুখ প্রতিরোধে নিজের ওপর বিশ্বাস ও আত্মভালোবাসা বাড়ানো প্রয়োজন। মানসিক সমস্যা দূর করতে হলে নিজেকে গভীরভাবে জানতে ও ভালোবাসতে হবে। বিষণ্নতা বা চাপ তৈরি হলে তা লুকিয়ে না রেখে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া জরুরি।’