মাদকাসক্তির মতো ভয়ংকর হচ্ছে ইন্টারনেট আসক্তি

কর্মশালায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন।

ইন্টারনেট ও বিভিন্ন ডিভাইসের অতিরিক্ত ব্যবহারকে মাদকাসক্তির সঙ্গে তুলনা করে একে আধুনিক জীবনের বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন। মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক আলোচনায় তিনি জানান, যন্ত্রের এই অতিব্যবহার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি নানা মানসিক রোগের জন্ম দিচ্ছে। দেশের জনমিতির তুলনায় মানসিক স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় নজরদারি বাড়ানোর ওপর জোর দেন।

উল্লেখ্য যে, প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ২০২৩ সালের ২ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করেছিল। উক্ত কর্মশালায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা।’