বয়ঃসন্ধিকালে সন্তানদের আচরণগত পরিবর্তনে অভিভাবকদের করণীয়

সভায় পরামর্শ দেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭২তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনে অভিভাবকদের করণীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো:

  • মন দিয়ে শোনা: উপদেশ দেওয়ার আগে সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের অনুভূতিকে বুঝুন।

  • দূরত্ব ও গোপনীয়তাকে সম্মান: তারা একটু একা থাকতে চাইলে বা ব্যক্তিগত গোপনীয়তা চাইলে তাতে হস্তক্ষেপ করবেন না।

  • বন্ধুসুলভ আচরণ: কড়াকড়ি না করে তাদের নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠুন, যাতে তারা ভয় না পেয়ে সবকিছু আপনার সঙ্গে শেয়ার করতে পারে।

  • তুলনা না করা: অন্য কারও সঙ্গে তুলনা না করে তাদের নিজস্ব স্বকীয়তাকে উৎসাহিত করুন।

  • সঠিক দিকনির্দেশনা: শাসন না করে সঠিক ও ভুল বুঝিয়ে তাদের সঠিক পথ দেখান।