বন্যার্তদের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান।

সামিট কর্পোরেশনের পক্ষে আজিজা খান চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে। ছবি: প্রথম আলো।
সামিট কর্পোরেশনের পক্ষে আজিজা খান চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে। ছবি: প্রথম আলো।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই ত্রাণ কার্যক্রম । আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে অনুদান দিতে আসেন অনেকেই। সামিট কর্পোরেশনের পক্ষে আজিজা খান ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে।

আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে। প্রথম আলো।
আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে। প্রথম আলো।

এ ছাড়া বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কাজী আইটি সেন্টার লিমিটেড। আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে। প্রতিষ্ঠানটি পক্ষে ছিলেন কাজী এম আহ্‌মেদ, চিফ লানিং অ্যাডভাইজর; জন রিদেল্, চিফ অপারেটিং অফিসার ও মার্টিন গনজালভেস, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট।

আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ৩৪ হাজার টাকার চেক তুলে দেন প্রথম আলো সহযোগী সম্পাদক আনিসুল হকের হাতে। প্রথম আলো।
আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ৩৪ হাজার টাকার চেক তুলে দেন প্রথম আলো সহযোগী সম্পাদক আনিসুল হকের হাতে। প্রথম আলো।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রফেশনাল সেক্রেটারীজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ। আজ ২৪ আগস্ট প্রথম আলো কার্যালয়ে ৩৪ হাজার টাকার চেক তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের হাতে। প্রতিষ্ঠানটি পক্ষে উপস্থিত ছিলেন দিলনাজ বেগম, দিলারা আহমেদ, রোজী গোমেজ ও মর্জিনা বেগম। অনুদানের এই অর্থ দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত মানুষের ত্রাণ-সহায়তায় ব্যয় করা হবে।

আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে এ পর্যন্ত মোট জমা ৩৭,১৪,১০০ টাকা। ২২ জুলাই থেকে আজ পর্যন্ত মোট বিতরণ ৩৫,০১,৪৭৬ টাকার ত্রাণ।

 তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।