শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৫-২০২৬

দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। সারা দেশে প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলের মাধ্যমে অব্যাহত রাখে এই কাজ। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু করে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে ৩৪ টি জেলার ৩৭টি স্থানে ৮ হাজার ৩৬০টি কম্বল বিরতণ করা হয়েছে।কম্বল বিতরণ কার্যক্রমে সারাদেশে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

১ / ১০
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় মোট ২৪০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
২ / ১০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ২৫০টি কম্বল বিতরণ করা হয়। শ্রীমঙ্গলের আমরাইলছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁদের হাতে প্রথম আলো ট্রাস্টের কম্বল তুলে দেওয়া হয়।
৩ / ১০
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঘুঘুডাঙ্গা বাজার এলাকায় আড়াই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন দিনাজপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
৪ / ১০
নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের বোরাম খেলার মাঠে ২৭০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
৫ / ১০
লালমনিরহাট সদরের মোগলহাটের কর্ণপুর গ্রামে ইটাপোতা উচ্চবিদ্যালয় মাঠে ২৩৫ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
৬ / ১০
চুয়াডাঙ্গার হিজলগাড়ি বহুমুখী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকায় ২৪০ জন শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে ইলেক্ট্রোমার্ট লিমিটেড।
৭ / ১০
. কিশোরগঞ্জে হাওরাঞ্চলের শীতার্ত ও সুবিধাবঞ্চিত ২৪০ জনকে শনিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়।
৮ / ১০
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২৫০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের হরিণ চওড়া মাঝের চরে।
৯ / ১০
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে প্রথম আলো ট্রাষ্টের সহায়তায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর সৌজন্যে ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
১০ / ১০
প্রথম আলো ট্রাস্ট সুন্দরবন–সংলগ্ন উপকূলীয় উপজেলা দাকোপের দুর্যোগকবলিত সুতারখালী গ্রামের শীতার্ত ৫০ মানুষের হাতে কম্বল বিতরণ করে।