প্রথম আলো ট্রাস্টের ৩৩তম বোর্ড সভা আজ ১২ এপ্রিল ২০২৬ , রোববার অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।
সভায় গত বোর্ডের আলোচনা ও সিদ্ধান্তসমূহ তুলে ধরা হয় এবং সর্বসম্মতিতে অনুমোদিত হয়। পরে জুন ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের ওপর প্রেজেন্টেশন দেওয়া হয়। প্রেজেন্টেশনের ওপর নানা প্রশ্নোত্তর পর্বের পরে আলোর পাঠশালা, অদম্য মেধাবী তহবিল, অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি, মাদকবিরোধী আন্দোলন, ত্রাণ তহবিল, সাভার সহায়তা তহবিলসহ চলমান নানা কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এ ছাড়া ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ট্রাস্টি— কুতুবউদ্দিন আহমেদ, মতিউর রহমান, আনিসুল হক, ড. পারভীন হাসান, জাহিদা ইস্পাহানি, সৈয়দ মাহবুবুর রহমান ও তাজিন আহমেদ। প্রথম আলো ট্রাষ্টের কর্মীবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।