ঈদ উপহার ও বয়স্ক ভাতা পেল ৭৯ জন নারী-পুরুষ

ঈদ উপহার ও বয়স্ক ভাতা পেল ৭৯ জন নারী-পুরুষ

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সাদত স্মৃতি পল্লীতে গত ০৪ মার্চ বয়স্কভাতা সেবা প্রাপক ৭৯ জন বয়স্ককে ১৫০০ টাকা করে বয়স্কভাতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সবাইকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় প্রদান করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে রয়েয়ে মহিলাদের জন্য দুটি করে শাড়ি, দুটি ব্লাউজের কাপড়, দুটি পেটিকোটের কাপড় সেলাই খরচসহ। পুরুষের জন্য দুটি করে পাঞ্জাবি ও দুটি করে লুঙ্গি। বয়স্কভাতা সেবা প্রাপক যে মহিলাদের স্বামী জীবিত আছেন তাদের স্বামীদের প্রত্যেককে দুটি করে পাঞ্জাবি ও দুটি করে লুঙ্গি প্রদান করা হয়েছে। আবার যে সব সেবা প্রাপক পুরুষের স্ত্রীরা জীবিত আছেন তাদের দুটি করে শাড়ি, দুটি ব্লাউজ, দুটি করে পেটিকোট সেলাই খরচসহ প্রদান করা হয়েছে। মহিলাদের যারা শাড়ি পড়ে না তাদের জন্য দুটি করে মেক্সির কাপড় দুটি করে পেটিকোটের কাপড় সেলাই খরচসহ প্রদান করা হয়েছে।

এ ছাড়া গত ০৩ মার্চ সেলাই প্রশিক্ষণের ক্লাস হয়েছে।

এ ছাড়া গত ০৩ মার্চ সেলাই প্রশিক্ষণের ক্লাসে একটি কামিজ কাটিং করে সেলাই করে দেখানো হয়েছে। ক্লাসে ৩ জন উপস্থিত ছিলেন। সেলাই প্রশিক্ষণের বর্তমানে ৬ষ্ঠ ব্যাচ চলমান। ৬ষ্ঠ ব্যাচে ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়ে ক্লাস করছে ৫ জন। ১ম ব্যাচে ৫ জন,২য় ব্যাচে ৬ জন,৩য় ব্যাচে ৪ জন,৪র্থ ব্যাচে ৫ জন ও ৫ম ব্যাচ ৩ জনসহ ৫টি ব্যাচে মোট ২৩ জন শিক্ষার্থী যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে কাজ করার চেষ্টা করছে।