আলোর পাঠশালা’র আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তি

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘আলোর পাঠশালা’–এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উপলক্ষে এই উদ্যোগের অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে।

সংবাদমাধ্যমের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট পাবলিক রিলেশনস অর কমিউনিটি সার্ভিস ক্যাম্পেইন (ন্যাশনাল ব্র্যান্ড)’ শ্রেণিতে আলোর পাঠশালার জন্য সম্মানজনক স্বীকৃতি অর্জন করে প্রথম আলো। ৭ মে জার্মানির বার্লিন শহরে এই আয়োজনে প্রথম আলো একটি তৃতীয় পুরস্কার এবং আরও একটি সম্মানজনক স্বীকৃতি পায়। এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর আয়োজন করে।

১ / ১৪
প্রথম আলো ট্রাস্টের ‘আলোর পাঠশালা’ উদ্যোগের জন্য প্রথম আলো আন্তর্জাতিক স্বীকৃতি ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করে। তা উদযাপনে আজ প্রথম আলো কার্যালয়ে বিকেল ৪টায় করা হয় এই আয়োজন।
২ / ১৪
আলোর পাঠশালার সম্মানজনক এই স্বীকৃতি প্রাপ্তিতে অংশীজনদের কৃতজ্ঞতা জানান প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
৩ / ১৪
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সামিট পাওয়ার লিমিটেড ও ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আকন্দ (অব.) এনডিসি, পিএসসি, পিএইচডি।
৪ / ১৪
সামিট গ্রুপের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সামিট পাওয়ার লিমিটেড ও ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আকন্দ (অব.) এনডিসি, পিএসসি, পিএইচডি, মো: রিয়াজ উদ্দিন, এমডি ও সিইও, সামিট মেঘনাঘাট ১ও ২ এবং এস এম নূর উদ্দিন, এমডি ও সিইও, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেড।
৫ / ১৪
আঞ্জুমান আজিজ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সামিট পাওয়ার লিমিটেড ও ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আকন্দ (অব.) এনডিসি, পিএসসি, পিএইচডি, মো: রিয়াজ উদ্দিন, এমডি ও সিইও, সামিট মেঘনাঘাট ১ও ২ এবং এস এম নূর উদ্দিন, এমডি ও সিইও, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেড।
৬ / ১৪
সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও এস এম নূর উদ্দিন তাঁর বক্তব্য তুলে ধরেন।
৭ / ১৪
আইডিএলসি ফ্যাইন্যান্স পিএলসির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার ও ব্যাবস্থাপনা পরিচালক মো: জামাল উদ্দিন।
৮ / ১৪
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার।
৯ / ১৪
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন।
১০ / ১৪
ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর শফিকুর রহমান ভূঁইয়া তাঁর অনুভূতি তুলে ধরেন।
১১ / ১৪
ব্যাক ব্যাংক পিএলসির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর শফিকুর রহমান ভূঁইয়া ও কমিউনিকেশন অ্যান্ড সিএসআর বিভাগের কর্মকর্তা হান্না আনব্রীন।
১২ / ১৪
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের সার্বিক কাজের বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন এবং সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
১৩ / ১৪
প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ট্রাস্টের নানাদিক উপস্থাপন করেন।
১৪ / ১৪
আলোর পাঠশালার সম্মানজনক এই স্বীকৃতি প্রাপ্তিতে অংশীজনদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ প্রথম আলো কার্যালয়ে বিকেল ৪টায় করা হয় এই আয়োজন।