‘সঠিক তথ্য না পেলে সন্তান ভুল পথে পা বাড়াতে পারে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৭ এপ্রিল ২০২২, বুধবার বিকেল ৪টা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার অনলাইন এই আয়োজনে মাদকবিরোধী পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আতিকুর রহমান। ।অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৬৭।

পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আতিকুর রহমান।

প্রশ্ন : টিনএজ বয়সের ছেলেমেয়ের সঙ্গে মাদকের কুফল নিয়ে কীভাবে আলোচনা করব?

উত্তর : সন্তানের সঙ্গে বাবা-মা আবেগ, ভালোবাসা, যৌনতা নিয়ে আলোচনা কখনো করেন না । অভিভাবকেরা হয়তো বলেন বাচ্চা তার কাছে বন্ধুর মত। টিনএজ বয়সের ছেলে মেয়ের কাছে বেশি শেয়ার করলেও বাচ্চারাতো অনেক সময় তা মূল্যায়ন করতে পারে না। এতে হিতে বিপরীত হয়। হয়তো আমরাই তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি। সে বিষয়টাও সচেতন থাকতে হবে। আজকাল যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। ইন্টারনেটে সার্চ করলেই সব বিষয় জানা যায় । টিনএজ বয়সের ছেলে মেয়েকে গাইড করতে হবে। সঠিক তথ্য না পেলে সন্তান ভুল পথে পা বাড়াতে পারে।