-মাদকাসক্ত ব্যক্তিরা বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবার পরিজন ও সমাজ থেকে। ধীরে ধীরে তাদের কর্মক্ষমতা হ্রাস পায়। জীবনের প্রতি আস্থা কমে যায়। মাদকাসক্ত ব্যক্তি প্রতিদিনের কাজ ঠিকমতো করতে পারেনা।
- লেখাপড়া করতে পারেনা। পরিবারের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করে, দিনের বেশিরভাগ সময়কাটে মাদক জোগাড় করতে। ফলে পরিবার বা সমাজ তার কাছ থেকে সৃষ্টিশীল কিছু আশা করতে পারেনা।
- মাদকাসক্ত ব্যক্তির মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়। সমাজের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়। অন্যের সঙ্গে মেলামেশা বন্ধও করে দেয়। একা থাকতে চায়। রাগ বেড়ে যায়। উত্তেজনার বশে অনেক ক্ষেত্রে অন্যকে আঘাত করে। এরা নিজেদের জীবনধারায় খুশি থাকেনা।
করোনাকালে প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। গত ২৯ জানুয়ারি প্রচারিত হয় মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫০তম পর্ব।
নোট: দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।