আত্মপ্রত্যয়ী সন্তান গড়তে প্রয়োজন মা-বাবার সহমর্মিতা

‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’ শীর্ষক পরামর্শ সহায়তা সভায় অতিথিদের সঙ্গে আগতরা।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

বিশেষজ্ঞদের মতে, ‘যখন একটি শিশু বা কিশোর অনুভব করে যে কোনো সংকটে তার মা-বাবা তার পাশে আছেন, তখন সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই সমর্থন তাকে কেবল বর্তমান সমস্যা থেকেই উত্তরণ ঘটায় না, বরং ভবিষ্যতে তাকে আরও বেশি আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য শাসনের চেয়েও বেশি প্রয়োজন তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক এবং সহমর্মিতামূলক আচরণ ‘