প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ১৬২তম পরামর্শ সভায় জাতীয় নানা প্রশ্নের উত্তর দেন মনোরোগ বিশেষজ্ঞগণ। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১২৬।
পরামর্শ সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান বলেন, "মাদক ও মাদকাসক্ত উভয়ই ভয়ঙ্কর। বর্তমানে সমাজে মাদকের প্রভাবে প্রচুর পারিবারিক নির্যাতন হতে দেখা যায়। মাদকের নেশা একজন ব্যক্তির বিচার-বুদ্ধি লোপ করে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে তার পরিবারের ওপর।
মাদকাসক্তদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘একটা জিনিস আমাদের মনে রাখতে হবে—মাদকাসক্তকে ঘৃণা করা যাবে না। তাদের সমাজ থেকে দূরে ঠেলে না দিয়ে বরং কাছে টেনে নিতে হবে। তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। তাহলে তাদের মাদক থেকে ফিরেয়ে আনা সহজ হবে।"