প্রশ্ন ও উত্তর পর্ব-১৫৪
‘কাউন্সেলরের কাছে পরামর্শের জন্য পাঠাতে পারেন’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ নভেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ‘বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ শিরোনামে এ সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৫৪।
প্রশ্ন: সন্তান কোনো না কোনো আসক্তিতে (মাদক, মোবাইল, ইন্টারনেট) জড়িয়ে পড়ছে। অভিভাবক হিসেবে কি করবেন?
উত্তরে ফাতিমা মারিয়া খান বলেন, ‘কৈশোরে আসক্তির সময় থাকে। স্কুলের বাচ্চারা তাদের বন্ধুদের ফলো করে। এটাকে বলা হয় পিআর প্রেশার। ইন্টারনেট আসক্তি, জুয়া খেলা, সেক্সুয়াল আসক্তিসহ মাদকের মতো ভয়াবহ আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। এই সব আসক্তি হলে কি করা দরকার। স্কুলে যদি সাইকিয়াট্রিক স্ক্রিনিং করা হয় তাহলে স্কুলে ধরা পড়ে। উন্নত দেশে প্রত্যেক স্কুলে অন্তত একজন করে সাইকিয়াট্রিস্ট থাকেন। তারা কাউন্সেলররে কাছে পরামর্শের জন্য পাঠাতে পারেন।’