মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হতে হবে

বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় শুক্রবার ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন। গত শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়ছবি: প্রথম আলো

মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় শুক্রবার বিকেলে সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।​কর্মসূচিতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকের সভাপতিত্বে ও বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মৌন লাকীর সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও সনাকের নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক জাহিদুল হক। স্বাগত দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে সুজনের নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্য, সাধারণ সম্পাদক ইমরান নাজির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ কবির, সাবেক সহসভাপতি গাজী খায়রুজ্জামান; কার্যকরী সদস্য কাজী তানভীর হাসান, সাব্বির আমির, তাইজুল ইসলাম, এস এ বিপ্লব, জাকির আল সরদার, আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুর

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল হোসেন। গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, সাংবাদিক রেজাউল করিম, এ কে এম শিশির, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধাসহ অন্যরা।

মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন। মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি মাশফিক সিহাবের সঞ্চালনায় বক্তব্য দেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মুন্সিগঞ্জের সভাপতি মজিবুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, বিডি ক্লিনের মুন্সিগঞ্জের সমন্বয়ক অমিত হাসান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য রিফাত হাসান। 

মানিকগঞ্জ

মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. চাঁন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সুজনের জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিপিবির ঘিওর উপজেলা সভাপতি দুলাল বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সমাজসেবক আমজাদ হোসেন, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, দিশারীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সদর উপজেলার দিঘী ইউনিয়নের মাদক নির্মূল কমিটির সহসভাপতি ঝর্ণা আক্তার, মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক লিটন হোসেন, সদস্য মোহসিন মোহাম্মদ মাতৃক প্রমুখ।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]