কোনো আচরণকে সহমর্মিতার সাথে বিশ্লেষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হয়

সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ১৬ মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় ডা. ফারজানা রজমান বলেন, যেকোনো আচরণকে সহমর্মিতার সাথে বিশ্লেষণ করা উচিত। অনেক সময় দেখা যায় কেউ খারাপ আচরণ করে আক্রমন করছেন। আক্রমণকারীর আচরণের পেছনে অনেক সময় ব্যক্তিগত ট্রমা, একাকীত্ব বা মানসিক সমস্যা থাকতে পারে। এটি বুঝতে পারা মানে এই নয় যে আপনি তার অন্যায় সহ্য করবেন। বরং এটি আপনাকে একটি 'আপার হ্যান্ড' দেয়, যাতে আপনি উচ্চস্বরে কথা না বলে বা ব্যক্তিগত আক্রমণ না করে শান্তভাবে বাচনভঙ্গি এবং আচরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন যে—আর আগে বাড়ার সুযোগ নেই। সুতরাং কোনো আচরণকে সহমর্মিতার সাথে বিশ্লেষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হয়।