মানুষের অমানবিক হয়ে ওঠার পথ বন্ধ করতে হবে
সবার ওপরে মানুষ। মানুষের অমানবিক হয়ে ওঠার পথ বন্ধ করতে হবে। কৌতূহল বা নানা ফাঁদ কিংবা মাদক ব্যবসায়ীদের নানা কৌশলের জালে জড়িয়ে যারা আসক্ত হয়ে যায়, তাদের প্রতি নেতিবাচক ধারণা বদলাতে হবে। তবে ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া যাবে না। আসক্তজন কিংবা তাদের পরিবারের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে হবে। তাদের অপরাধী না ভেবে, জেলে না ঢুকিয়ে সহমর্মী হয়ে বিকল্প চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করতে হবে; evidence based voluntary service নিশ্চিত করতে হবে সবার জন্য।
সর্বোপরি কুসংস্কারাচ্ছন্ন নেতিবাচক ধারণা বদলিয়ে বৈজ্ঞানিক চেতনায় আলোকিত হয়ে বৈষম্য থামাতে হবে, মাদক প্রতিরোধে আরও জোরদার ভূমিকা রাখতে হবে। সরবরাহ কমানো বা বন্ধ করার জোরালো উদ্যোগ নিতে হবে। ক্ষতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। চাহিদাও কমাতে হবে। নতুন প্রজন্মের কেউ যেন মাদক নিতে না পারে, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।