প্রশ্ন ও উত্তর পর্ব-১৩০
‘বাবা-মা ব্যস্ত থাকলেও সন্তানের খোঁজ নিতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৩০।
প্রশ্ন: চাকরিজীবী বাবা-মায়ের ক্ষেত্রে প্যারেটিং কেমন হওয়া উচিত?
উত্তর: বাবা-মা যদি চাকরিজীবী হোন, তাহলে কোনো ডিভাইস ছাড়া এক ঘণ্টা দিনে ব্যয় করতে পারেন সন্তানের সঙ্গে। পড়াশোনার খোঁজখবর নেবেন। কাজে ব্যস্ত থাকলে ফোন করে সন্তানের খোঁজ নিবেন। পড়াশোনার খোঁজখবর নিতে হবে। বাবা-মা ব্যস্ত থাকলে ফোন করে খোঁজ নেবেন সন্তান প্রাইভেটে গিয়েছে কিনা, খেয়েছে কিনা, অন্যান্য কাজ করেছে কিনা। সন্তান কিছু চেয়ে বসলে তার চাহিদা কতটা যৌক্তিক ঠান্ডা মাথায় আলাপ করে বুঝিয়ে দিতে হবে। কিশোর বয়সটা না শোনার বয়স। এ সময়ে ছেলেমেয়েরা প্রেমে পড়তে পারে । এ সময় বাবা-মায়ের সাপোর্ট দরকার।