প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২২ সালের ২২ অক্টোবর ১৬৩তম পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। মাদকমুক্ত থাকি বলার চেয়ে এখন বলা উচিত 'আসুন ভালো থাকি'। কারণ, সবাই মিলে ভালো থাকা মাদকমুক্ত থাকার অনুষঙ্গ।’
তিনি আরও বলেন, ‘নেতিবাচক বর্জন নয়, বরং ইতিবাচক জীবনযাপনের মাধ্যমেই আসক্তি দূর করা সম্ভব। চলুন, আমরা একে অপরের পাশে দাঁড়াই, মানসিক স্বাস্থ্যের যত্ন নিই এবং সবাই মিলে ভালো থাকার অঙ্গীকার করি।’