প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল। এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সন্তানের কৈশোরকালীন নানা সংকটে অভিভাবকদের মূল ভূমিকা ও চ্যালেঞ্জ কী হওয়া উচিত? এর উত্তরে ডা. হেলাল আহমেদ জানান, সন্তানের কৈশোরকালীন সময়ে বাবা-মা ও সন্তানের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়। এই সংবেদনশীল সময়ে অভিভাবকদের মূল দায়িত্ব হলো সেই দূরত্ব বা সীমানা বজায় রেখেও সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকা। কৈশোর অতিক্রম করার সময় বাবা-মা ও সন্তান—উভয়েই কঠিন সময় পার করেন। এ অবস্থায় সন্তানকে নিয়ন্ত্রণ করার বদলে তাকে বোঝা এবং সঠিক পথে দিকনির্দেশনা দেওয়াই অভিভাবকদের প্রধান চ্যালেঞ্জ।’