স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী  হলো যারা

প্রথম আলো কার্যালয়ে ১০ আগস্ট 'স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’- এর বিজয়ীদের নির্বাচন করে বিজ্ঞ বিচারকগণ।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টায়। আমন্ত্রিত বরেণ্য অতিথিরা ৬০ জন বিজয়ী হাতে পুরস্কার তুলে দেবেন ঢাকার শেলটেক টাওয়ারের ডা. তৌফিক এম সিরাজ লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যেমে।

প্রতিযোগিতায় স্টিকার ও পোস্টার ডিজাইন—এই দুই ক্যাটাগরির প্রতিটিতে ৩টি করে মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেনি, খ-বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি ও গ-বিভাগে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ আরও ৭ জন বিশেষ পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীসহ প্রতি বিভাগে ১০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্মার্টফোন এবং সেরা সাতজনকে ক্রেস্ট, মেডেল, সদন ও বিজয়ীদের আঁকা ছবির ফ্রেম প্রদান করা হবে।

পোস্টার ডিজাইন প্রতিযোগীতায় যে ৩০ জন বিজয়ী হয়েছে (ক্রম অনুযায়ী নয়) :

জুনাইদ ইসলাম, মাইমুনা জান্নাত মিথি, আল আরাফাত ইসলাম, সামিউর রহমান জিদান, রাজিয়া খাতুন, নুসরাত জাহান রুকাইয়া, জারিফ আল ইয়াহ্ইয়া, শাহরিন আহমেদ শারফা, উমাইয়া বিনতে আলম, রাফসান রহমান নিবির, দিব্যজ্যোতি সরকার, মাধূর্য্য ভৌমিক, নাবিলা খাতুন, মাহিন মেহজাবিন মোহর, জুলকার নাইন আহমেদ, তাহমিনা আক্তার মিলি, হিমেল সরকার, নাহিয়ান নুসরাত, অপর্ণা মালো, বিদ্যাস্তুতি সিংহ, অংশিতা সাহা, নাফিসা ইসলাম নিশাত, শুভজিৎ রায়, নিশাত সুলতানা, মারিয়া মারজানা মেঘনা, রাছিকা রাইয়ান (জারা), আরাফাত ইসলাম সিফাত, কৃত্বিকা রানী গৌড়, সার্থক পাল ও মো. জনি সরকার।

বিজয়ী নির্বাচনে চলে চুলচেরা বিশ্লেষণ।

স্টিাকার ডিজাইন প্রতিযোগীতায় যে ৩০ জন বিজয়ী হয়েছে (ক্রম অনুযায়ী নয়) :

জান্নাতুল মাওয়া ইশা, সাফি আল আরিফ, আরিশা সাদিয়া, অনন্ত বিশ্বাস অভ্র, উম্মে সামীন আখন্দ, রাজিয়া খাতুন, কাজী আনাউম জাররা, নাইমা তালুকদার, ফাতিমা নাজিফা, মাহিন মেহজাবিন মোহর, মিথিলা রানী নাথ, নুসাইবা বিনতে সাহেদ, আরিয়ান তাবাস্সুম ইরা, সানিয়া তাবাস্সুম, তাসনিয়া হাবিব, মাহজেবিন জান্নাত, আয়েশা আক্তার মাইসা, ইনায়া তাসকিন, ফাবিআহ্ আলম সূবর্ণী, নুসরাত তাসনিম, আব্দুল্লাহ আল জারিফ, প্রিয়জিৎ সাহা প্রত্যয়, মাশরিনা বিনতে আজাদ, উৎসব সরকার, নিমু মুশফিরাত, আসফা রেধা, মুহাইমিনুর রহমান, শ্রীময়ী ব্যানার্জী, নিশা জামান নিসা ও জারিফ আলম।

প্রতিযোগিতায় সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গত ১৯ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রায় ২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী তিনটি বিভাগে তাদের সৃজনশীল ডিজাইন জমা দিয়েছে।

অভিজ্ঞ বিচারকমণ্ডলী সেরা ডিজাইনগুলো নির্বাচন করেন। বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, আর্টিস্ট আনিসুজ্জামান সোহেল, ফারেহা জেবা, ও প্রথম আলোর প্রধান শিল্প উপদেষ্টা অশোক কর্মকার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কো-অর্ডিনেশন ডিরেক্টর অব জয়েন্ট ভেঞ্চারস অ্যান্ড নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী, ইস্পাহানী গ্রুপের ডিরেক্টর ও প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ জাহিদা ইস্পাহানী, প্রথম আলোর সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান, সানিডেইল স্কুলের প্রধান ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি তাজিন আহমেদ, কথাসাহিত্যিক ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক, বিচারক প্যানেলেসহ দেশের বরেণ্য ব্যক্তিরা।

আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪ টায় ডা. শেলটেক টাওয়ারের তৌফিক এম সিরাজ লাউঞ্জ, ৬০ শেখ রাসেল স্কয়ার (নতুন), ৫৫ লেকসার্কাস কলাবাগান (পুরাতন), ঢাকা-১২০৫ এই ঠিকানায় পুরস্কার বিরতণী অনুষ্ঠান হবে।