প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
পরামর্শ সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানকে একটি সুন্দর শৈশব উপহার দেওয়া মা-বাবার অন্যতম বড় দায়িত্ব। জিপিএ বা ভালো ফলাফলের চেয়ে সন্তান যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেদিকে বেশি জোর দেওয়া উচিত। তা ছাড়া মা-বাবার সঙ্গে সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে শিশুর মানসিক চাপ কমে। আর এই সুসম্পর্কের ইতিবাচক প্রভাবেই প্রাতিষ্ঠানিক ফলাফলও স্বাভাবিকভাবে ভালো হয়।’
সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবাকে শাসকের চেয়ে বন্ধুর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. ফারজানা রহমান।