শিশুর খাওয়া, ঘুম, বা মেজাজের পরিবর্তন হচ্ছে কিনা— এ ব্যাপারে খেয়াল রাখতে হবে

কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শিশুদের একটা সার্ভেলেন্স রাখার দরকার আছে। শিশুর শরীরে কোনোরকম অবাঞ্ছিত কোনো দাগ আছে কিনা, তার কাপড়ে কোনো দাগ আছে কিনা, তার শরীরের কোথাও কোনো রকম ট্রমা আছে কিনা—এগুলো অভিভাবক হিসেবে জানাটা আপনার আমার জন্য অবশ্যই করণীয় কর্তব্য। এখানে কিন্তু এমন কোনো অপশন নেই যে আমি ব্যস্ত ছিলাম, সময় পাইনি, তাই পারিনি। এটা আমাদের প্রাকৃতিক এবং আইনগত রেসপন্সিবিলিটি। শিশুটি আঘাত পেয়েছে, আমি এক্সামিনেশন করি নাই, এজন্য আমি বুঝি নাই। এই কথার মাধ্যমে কিন্তু আমরা দায়মুক্তি পাই না। শিশুর খাওয়া, ঘুম, বা মেজাজের পরিবর্তন হচ্ছে কিনা— এ ব্যাপারে আমাদের অবশ্যই একটা পরিষ্কার মনোযোগ রাখতে হবে।’