প্রযুক্তির দাস নয়, হতে হবে মানবিক: ডা. ফারজানা রহমান

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ২১ জানুয়ারি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের কিশোর-কিশোরীদের অস্থির ও অধৈর্য করে তুলছে। আমরা প্রযুক্তির দাস হতে পারি না, বরং আমাদের মানবিকতার জয়গান গাইতে হবে।’

প্রযুক্তি আসক্তির ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, ‘অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা মানুষের মস্তিষ্ককে ক্ষতিকরভাবে উদ্দীপ্ত করে। এর ফলে শুধু ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যই নয়, বরং পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। মানুষে মানুষে সম্পর্কের যে গভীরতা, তা এই আসক্তির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে।’