মাদকাসক্তের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা ও ভালোবাসা

মাদককে ‘না’ বলুন।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৬২তম পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞগণ। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান বলেন, ‘শুধুমাত্র চিকিৎসায় মাদকাসক্তি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।’ বিশেষজ্ঞ এই চিকিৎসকের মতে:

·  চিকিৎসার পাশাপাশি পরিবারের আন্তরিকতা সবচেয়ে জরুরি।

·  মাদকাসক্ত ব্যক্তিকে অপরাধী না ভেবে রোগী হিসেবে বিবেচনা করতে হবে।

·  ভালোবাসা ও সঠিক পরিচর্যাই পারে একজন বিপথগামী মানুষকে সুস্থ জীবনে ফেরাতে।

তিনি আরও বলেন, যদি সমাজ তাদের গ্রহণ না করে, তবে তারা নিজেদের বিচ্ছিন্ন ভেবে আরও বড় কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই অপরাধ জগত থেকে তাদের ফিরিয়ে আনতে সামাজিক ও পারিবারিক মমত্ববোধের কোনো বিকল্প নেই।