মাদক সেবনের ফলে মানুষের ভালো–মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। তিনি বলেন, একেক ধরনের মাদকের একেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে। মাদক সেবনের ফলে মানুষের ভালো–মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়।মাদকাসক্ত হলে অনেকের মানসিক রোগও হতে পারে। যেমন ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া প্রভৃতি। তাই মাদকের চাহিদা কমানোর জন্য সবার সচেতনতার কোনো বিকল্প নেই।