প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ০৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। উক্ত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মাদকের ভয়াভহতা উল্লেখ করে উপপরিচালক বলেন, ‘মাদক সেবনের ফলে একজন ব্যক্তির শুধু শারীরিক ক্ষতিই হয় না, বরং তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ বিলুপ্ত হয়। মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কালক্রমে জটিল মানসিক রোগে আক্রান্ত হয়। এর ফলে ব্যক্তির পাশাপাশি পরিবার ও সমাজ চরম অনিশ্চয়তার মুখে পড়ে।’
শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবনে নানা পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মাদক গ্রহণ করা যাবে না।’