স্মার্টফোন আসক্তি মাদকের মতোই ভয়ংকর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।

বর্তমান যুগে মাদকাসক্তির পাশাপাশি প্রযুক্তি বা ডিভাইসের আসক্তি ভয়াবহ রূপ ধারণ করছে বলে সতর্ক করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক। তিনি জানান, এই আসক্তি মানুষের মূল্যবান সময় কেড়ে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্পর্কের গভীরতা নষ্ট করে দিচ্ছে। আপাতদৃষ্টিতে প্রযুক্তি আসক্তিতে মাদক কেনার মতো সরাসরি আর্থিক ক্ষতি বা শারীরিক অবনতি চোখে না পড়লেও, এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব রয়েছে।