আজ বিকেল ৫টায় মাদকবিরোধী উন্মুক্ত মানববন্ধনে আমন্ত্রণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আজ দেশজুড়ে জনসচেতনতামূলক মানববন্ধন ও বিশেষ শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদক, ধূমপান ও ই-সিগারেটমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামূলক এই আয়োজন।

ঢাকা জেলার আওতায় আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল সড়কের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) এই মানববন্ধনের আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। 

মানববন্ধনে উপস্থিত থাকবেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেখলা সরকার, অধ্যাপক ডা. ফারজানা রহমান, ডা. মো. রাহেনুল ইসলাম, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাসহ বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, বন্ধুসভা ও শিক্ষার্থীসহ আরও অনেকে।

উক্ত আয়োজনে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

মানববন্ধনটি সকলের জন্য উন্মুক্ত।

 

এক নজরে:

মানববন্ধনের তারিখ ও বার: ২৬ জুন ২০২৬, শুক্রবার

স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল সড়ক (মানিক মিয়া অ্যাভিনিউ), ঢাকা।

সময়: বিকেল ৫টা

আয়োজনে: প্রথম আলো ট্রাস্ট