প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মনোবিদ ডা. রাহেনুল ইসলাম শিশুর সাথে একটি নিরাপদ ও মজবুত আবেগের সম্পর্ক তৈরির ভিত্তিগুলো আলোচনা করেন। তিনি বলেন, এটি কেবল আবেগীয় নয়, বরং আপনার নৈতিক ও আইনগত দায়িত্ব। শিশুর প্রতি বিশেষ নজর রাখতে হবে তিনটি দিকে। যেমন—
শারীরিক পরিবর্তন: শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন, অবাঞ্ছিত দাগ বা কাপড়ে কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা নিয়মিত খেয়াল করা।
মানসিক পরিবর্তন: তার মেজাজ , খাওয়ার ধরন বা ঘুমের মধ্যে কোনো বড় পরিবর্তন আসছে কি না, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা।
অজুহাতহীন দায়িত্ব: ‘ব্যস্ততা" বা "সময় নেই’—এই দোহাই দিয়ে শিশুর শারীরিক ও মানসিক পরীক্ষা থেকে বিরত থাকা যাবে না।