অভিভাবকদের ত্রুটিপূর্ণ আচরণই সন্তানের মানসিক ক্ষতির বড় কারণ

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালে ২০ মে (শনিবার) প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

পরামর্শ সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘আপনার সন্তান আপনার কথা শুনে নয়, বরং আপনার কাজ দেখে শেখে। আপনি কি খেয়াল করছেন আপনার রাগের প্রকাশ বা অন্যের সাথে আপনার আচরণ শিশুর মনে কেমন প্রভাব ফেলছে? মনোবিদ ডা. রাহেনুল ইসলামের মতে, অভিভাবকদের ত্রুটিপূর্ণ আচরণই সন্তানের মানসিক ক্ষতির বড় কারণ। পরিবারের বড়দের কাছ থেকে শেখা এই নেতিবাচক ও ত্রুটিপূর্ণ আচরণগুলোই এক সময় সন্তানেরা বড় হয়ে মা-বাবার ওপর প্রয়োগ করতে পারে। তাই পরিবর্তনটা শুরু হোক আজ আমাদের থেকেই।’