বয়ঃসন্ধিকালে সন্তানেরা মা-বাবার চেয়ে বন্ধুদের বেশি গুরুত্ব দেয়—এটি কোনো অস্বাভাবিক আচরণ নয়, বরং একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক পরিবর্তন। ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন এক অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার এসব কথা বলেন।
তিনি জানান, এই বয়সে সন্তানরা নিজেদের একটি স্বাধীন সত্তা হিসেবে ভাবতে শুরু করে। তাদের মধ্যে জৈবিক পরিবর্তন আসে এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। ফলে তারা আগের মতো সবসময় বাবা-মায়ের সাথে না থেকে কিছুটা একা থাকতে পছন্দ করে।
অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সন্তানদের ওপর নিয়ন্ত্রণ না চাপিয়ে তাদের মতো করে থাকতে দিন। তাদের আত্মসম্মানে আঘাত লাগে এমন কিছু বলা থেকে বিরত থাকতে হবে। সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে শাসন নয়, বরং বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণই এই সময়ের শ্রেষ্ঠ দাওয়াই।’