আদর্শ শিক্ষক হতে চায় দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীর আহাম্মদ

দমদমিয়া আলোর পাঠশালার ৫ম শ্রেনির ছাত্র আহাম্মদ বড় হয়ে শিক্ষক হতে চায়।

আহাম্মদ প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার ৫ম শ্রেনির একজন নিয়মিত ছাত্র। সে ভালোভাবে লেখাপড়া শেষ করে একজন আদর্শ শিক্ষক হতে চায়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সে শিক্ষার আলো পৌঁছে দিতে চায়। সে চায় তার এলাকার কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিক্ষার আলো যেন চারিদিকে ছড়িয়ে পড়ে।

আহাম্মদের বাবা বলেন, ' আমি দূর প্রবাসে থাকি।আমার ছেলে আমাকে অনেক কিছু বলে। সে জানায় আমি প্রথম আলো ট্রাস্ট কতৃর্ক পরিচালনাধীন স্কুলে পড়ি। কিন্ডারগার্টেন স্কুলের মতোই নিয়মিত ছবি আঁকা ,গান কবিতা আবৃতি, নাটক সহ আরও অনেক প্রোগ্রাম করে থাকে আমাদের স্কুল। আপনারা আমার বাচ্চা গুলো কে মানুষ করতেছেন৷ আপনাদের জন্য দোয়া করি,প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।' আহাম্মদ জানায়, তার বাবা- মা তাকে তার উদ্দেশ্য পূরণে সব সময় উৎসাহ দিচ্ছে। তার স্কুলের শিক্ষকরাও তার এ স্বপ্ন পূরণে সহযোগিতা করে আসছে। আদর্শ শিক্ষক হয়ে আমি সমাজের জন্য কিছু করতে চাই।