বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সারা দেশে ‘আলোর পাঠশালা’ নামে ৮ টি স্কুলের মধ্যে বাবুডাইং আলোর পাঠশালায় মোট ২ জন সহকারী শিক্ষক ও ১ জন খন্ডকালীন শিক্ষক নেওয়া হবে।
বাবুডাইং আলোর পাঠশালা:
পদ: সহকারী শিক্ষক (ইংরেজি ১ জন ও বিজ্ঞান ১ জন) এবং খন্ডকালীন ১ জন শিক্ষক নেওয়া হবে।
যোগ্যতা: সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ, বিএড ডিগ্রি কিংবা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
খন্ডকালীন শিক্ষকের ক্ষেত্রে ডিগ্রি অধ্যয়নরত/ অনার্স/সমমান অথবা ডিগ্রি পাশ হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বাবুডাইং আলোর পাঠশালায় (বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী) সরাসরি/ডাকযোগে আগামী ১৬ মার্চ ২০২৬ এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। এই নিয়োগ–সংক্রান্ত আরও তথ্য জানতে ই- মেইলে ([email protected]) যোগাযোগ করা যাবে।
যোগাযোগের ঠিকানা:
প্রধান শিক্ষক,বাবুডাইং আলোর পাঠশালা, বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী। যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৭৩৮৩৪৯৬৫৫ ও ই-মেইল: [email protected]।