কুড়িগ্রামে বিজ্ঞান মেলায় প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা। গত রোববার (১৭ মে) কুড়িগ্রাম পৌর টাউন হলে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

তিন দিনব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল লেজার রশ্মি বর্ডার প্রটেক্টর, লেজার সিকিউরিটি সিস্টেম, চরের জীবনমান উন্নয়নে ভাসমান গ্রাম, পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা, বিভিন্ন ধরনের স্মার্ট সিটি এবং ভূমিকম্প পূর্ব সতর্কতা ব্যবস্থাসহ আরও নানা উদ্ভাবনী ধারণা।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা তিনজন শিক্ষকের সঙ্গে মেলায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে প্রকল্পগুলো পরিদর্শন করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান।

মেলা পরিদর্শন শেষে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিউলী খাতুন জানায়, ‘এ ধরনের মেলায় এসে বিজ্ঞান বিষয়ে অনেক নতুন বিষয় জানতে পেরেছি, যা আমার খুব ভালো লেগেছে।’

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এ অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিথী খাতুন বলে, ‘প্রদর্শিত প্রকল্পগুলো দেখে আমরা নিজেরাও বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে পারব।’ অষ্টম শ্রেণির শিক্ষার্থী বেলাল, হাবিবুর ও আতাউর জানায়, মেলায় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তারাও নতুন বিজ্ঞান প্রকল্প নিয়ে অংশগ্রহণ করতে চায়। মেলা পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয়।