আলোর পাঠশালার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৫ শতাংশ

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা থেকে এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ জন শিক্ষার্থী। পাসের হার ৬৫%। এই ২৬ জন শিক্ষার্থীর মধ্যে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে।তারা হলেন মোসা. সাফিয়া খাতুন ও মোসা. নুসরাত জাহান। গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৮.৫৭% ।

প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ জন।

এছাড়াও প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেকৃতকার্য হয়েছে ৪ জন,পাশের হার ৬৬.৬৭%। মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে একজন, পাশের হার ৩৩.৩৩%। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাস করেছে ৫ জন, পাসের হার ৬২.৫% ও বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাস করেছে। পাসের হার ৫৫.৫৫%। সার্বিকভাবে আলোর পাঠশালায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৫ শতাংশ।

উল্লেখ্য, এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪৫ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২০।