রাজশাহী আলোর পাঠশালা ও কুড়িগ্রামে প্রথম আলো চর আলোর পাঠশালায় গত ৯ ফেব্রুয়ারি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকল শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা, লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং তাদের শারীরিক সুস্থতার পরামর্শ মূলক কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করেন আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ। অভিভাবকেরা শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাঁদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন এবং বাড়িতে পড়ার মতো পরিবেশ তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
রাজশাহী আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারের মা বলেন, ‘আমরা গরিব মানুষ, আপনারা আমাদের ডাকেছেন আমরা খুশি হয়েছি। কিন্তু আমাদের অনেক ছ্যালেম্যায়ের বাপের সাথে সাথে মায়েরাও মানুষের বাড়িতে কাজ করি। তাই সব সময় তাদের খোঁজ খবর লিতে পারি ন্যা। আপনারাই আমাদের বাচ্চাগুলাকে দেখে রাখবেন।’
প্রথম আলো চর আলোর পাঠশালায় উপস্থিত ছিলেন পাঠশালার উপদেষ্টা সফি খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আজিজুল হক, শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। সমাবেশে শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের কাছে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।