জিপিএ-৫ পেয়েছে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার দুই শিক্ষার্থী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে মোসা: সাফিয়া খাতুন ও মোসা: নুসরাত জাহান জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়েছে। এছাড়াও প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেকৃতকার্য হয়েছে ৪ জন, মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে একজন, রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ জন ও বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাশ করেছে। আলোর পাঠশালায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৫%।

রাজশাহী আলোর পাঠশালা থেকে অংশ নেওয়া ৮ জনের মধ্যে ৪ জানের ছবি। বাঁ থেকে সপ্না, সাদিয়া, রাহি ও আশা আহমেদ (অকৃতকার্য)।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে মোট ১৪ জন শিক্ষার্থী এস এস-সি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করে। কৃতকার্য ১১জন শিক্ষার্থী হলেন- মোসা: সাফিয়া খাতুন জিপিএ ৫.০০ ,মোসা: নুসরাত জাহান জিপিএ ৫.০০ , মোসা: ফাতেমা খাতুন জিপিএ ৪.৭৮ ,মোঃ রোজবুল মোল্লা জিপিএ ৪.১৭ , মোঃ রিমন ইসলাম জিপিএ ৩.৯৪ ,মোঃ রিফাত জিপিএ ৩.৩৯ ,রিদয় রবিদাস জিপিএ ৩.২৮ ,মোঃ মুরছালিম জিপিএ ২.৭৮ ,আব্দুল আওয়াল জিপিএ ২.৭৮ ,মোঃ সিপন দাস জিপিএ ২.২৮ ,মোঃ মাসুম আলী জিপিএ ২.৫৬। প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেকৃতকার্য হয়েছে ৪ জন। তারা হলো- মোছাঃ শারমিন খাতুন জিপিএ ৩.৭২ , মোছাঃ মাসুমা আক্তার জিপিএ ২.৬৭, মোঃ ফাহিম ইসলাম জিপিএ ৩.২৮ , আঃ সালাম জিপিএ ২.৭৮। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ জন। তারা হলো- রাহি- ৩.৮৯ ,স্বপ্না- ২.৮৩ ,আশা- ৩.২২ ,মনি- ৩.০৬ ,সাদিয়া- ২.৭৮।মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মোঃ আরমান হোসেন জিপিএ-৩.৩৩ । বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাশ করেছে। পাশকৃত শিক্ষার্থীরা হলো-শরমিলা হাসদা ৩.৮৩, গিতা মুর্মু ৩.৪৪, রীতা মনি টুডু ৩.৩৩, সরালি ২.৯৪ ও শুভ মুর্মু ২.৩৩।

প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে অংশ নেওয়া ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জনের ছবি। বাঁ থেকে মোছা. শারমিন, মো. শাহিন ( অকৃতকার্য), আ. সালাম ও মো. ফাহিম।

উল্লেখ্য, আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪৫ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২০।