প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালা থেকে ফরিদুল আলম ২০২৩ সালে পঞ্চম শ্রেণি পাস করে। তার পিতার নাম খুইল্যা মিয়া, মাতার নাম আমিনা বেগম। ছোট বেলায় সে তার বাবাকে হারায়। বাবা হারানোর পর খুব কষ্টে মা আমিনা বেগম সংসার চালান। ছেলেকে পড়ালেখা করাতে খুব কষ্টে পড়ে যান মা আমিনা বেগম। দমদমিয়া আলোর পাঠশালা বিনা বেতনে পড়ালেখা যায় শুনে ফরিদুল আলমকে নিয়ে আসেন ভর্তি করাতে। তাকে ভর্তি করানো হয় এবং নিয়মিত তার খোঁজ-খবর রাখা হতো। শিক্ষকদের সহযোগিতায় ভালোভাবে পড়ালেখা করে পঞ্চম শ্রেণি পাস করে ফরিদুল আলম। এখন সে লেদা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী ফরিদুল। ফুটবলা খেলা তার বেশি ভালো লাগে। বিভিন্ন জায়গায় ভালো খেলার পর গ্রামের মানুষের মুখে মুখে তার নাম। গ্রামের মানুষের মুখে তার প্রশংসা শুনে দমদমিয়া আলোর পাঠশালা থেকে আমি দেখা করি তার সঙ্গে। ফরিদুল আলম বলে, ‘আমি বড় হয়ে একজন ফুটবলার হতে চাই। কিন্তু আমি গরিব ঘরের ছেলে। জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। তবে আমি আমার স্বপ্নের পথে পরিশ্রম করে এগিয়ে যেতে চাই। আমি বাংলাদেশের হয়ে জাতীয় টিমে খেলতে চাই।’ আমাদের শিক্ষার্থী ফরিদুল আলম ফুটবল খেলে একদিন এলাকা ও দেশের সুনাম অর্জন করবে সেই দোয়া ও শুভকামনা আমাদের।